প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বহাল: নাহিদ ইসলামের রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৬

দ্বৈত নাগরিকত্ব ও হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তুলে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা রইল না।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন।

এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম সোমবার (২ ফেব্রুয়ারি) হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। আবেদনে ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিতের নির্দেশনা চাওয়া হয়।

আদালতের আদেশের পর সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, রিটটি সরাসরি খারিজ হওয়ায় ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনি জটিলতা নেই।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা