প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আগামীকাল গাজীপুরে আসছেন ডা. শফিকুর রহমান

ডা. মো শফিকুর রহমানঃ স্বদেশ বাংলা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল ০৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) দুপুর বারটায় গাজীপুর সদর উপজেলার ঐতিহাসিক রাজবাড়ী মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী আন্দোলন, এনসিপির নেতাকর্মীসহ উপস্থিত থাকবেন ১১ দলীয় ঐক্য জোটের অসংখ্য নেতাকর্মী।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটকে বিজয়ী করতে চলছে দেশজুড়ে নির্বাচনী জনসভা। বৃহত্তর গাজীপুর জেলায় এমন জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে আনন্দ উদ্দীপনা কাজ করছে এবং চলছে প্রস্তুতি মূলক নানা কার্যক্রম।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা