প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামায়াতের জয় নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শুধু জামায়াতের জয় না; বরং দেশের ১৮ কোটি মানুষের সামগ্রিক বিজয় চাই। সবার জয় নিশ্চিত হলে নিজেও সেই বিজয়ের অংশ হবেন বলে মন্তব্য করেন তিনি।

আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে কক্সবাজারে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

তিনি বলেন, জামায়াত যদি সফল হয়, তাহলে কুতুবদিয়ার মানুষ শুধু সংসদ সদস্য নয়, মন্ত্রিত্বও পেতে পারে। এ সময় তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশে প্রশ্ন রাখেন—আপনারা ঠিক করবেন, এমপি চান নাকি মন্ত্রী চান।

তরুণদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব যুবসমাজের হাতেই তুলে দিতে চান তিনি। যারা ‘না’ ভোটের পক্ষে অবস্থান নেবে, তারা আবারও ফ্যাসিবাদ কায়েমের পথ তৈরি করবে বলে সতর্ক করেন তিনি।

দুর্নীতি ও অর্থপাচার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জামায়াত ক্ষমতায় গেলে যারা দেশের টাকা লুট করে বিদেশে পাচার করেছে, তাদের আইনের আওতায় এনে জনগণের অর্থ ফেরত আনা হবে।

তিনি আরও বলেন, ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই জামায়াতের মূল লক্ষ্য। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা