প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দেশের স্বাধীনতা রক্ষার স্বার্থে বিএনপিকে বিজয়ী করার বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৬

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করে বিজয় ছিনিয়ে আনতে সবাইকে ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

রোববার (১ ফেব্রুয়ারি)  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার পার্থশী ইউনিয়নের ঢেংগারগড় বটতলা বাজারে  জামালপুর-২ (ইসলামপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী প্রচারণা সভায় তিনি একথা বলেন।

প্রচারণা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু।

এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান শাহিন, সহ-সভাপতি একেএম শহিদুর রহমান, উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাশিদা শাফিজ বিন্তি, সাবেক কেন্দ্রীয় ছাত্র ও যুবনেতা সেলিম মিয়া প্রমুখ।সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

হাফিজ লিটন/

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা