প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঝিকরগাছায় জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ: আহত তিন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬

যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের বিভিন্ন বাড়িতে মহিলা জামায়াতের ১০–১২ জন কর্মী দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের বাধা দেন। এ সময় নারী কর্মীদের হেনস্তা করার চেষ্টা করা হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

খবর পেয়ে যুব জামায়াত ও ছাত্রশিবিরের ৮–১০ জন নেতাকর্মী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। ঘটনার ছবি ধারণ করতে গেলে বিএনপি কর্মীরা মুস্তাকিম হাসানের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে বাধা দিলে বিএনপি কর্মীরা এসএস পাইপ, লোহার রড ও বাঁশ দিয়ে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। আহত মুস্তাকিম হাসান জানান, মোবাইল উদ্ধার করতে গেলে ১২–১৫ জনের একটি সংঘবদ্ধ দল এগিয়ে আসে ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা