প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পাঁচ যাত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভ্যানের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে একটি ডাম্প ট্রাক মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আরও তিনজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমরুল কায়েস জানান, ভোর সাড়ে ৪টার দিকে সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটে। গুরুতর আহত তিনজনকে ভোর ৫টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

নিহত পাঁচজনের মধ্যে তাৎক্ষণিকভাবে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন মহাদেবপুর উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) এবং সঞ্জু রাও (৪৫)। বাকি তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা