প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরবৃদ্ধির শীর্ষে ডমিনেজ স্টিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯২টির শেয়ারদর ঊর্ধ্বমুখী ছিল। এদিন দর বৃদ্ধির তালিকার শীর্ষে অবস্থান করে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ডমিনেজ স্টিলের শেয়ারদর ২ টাকা ৬ পয়সা বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ১০ শতাংশ বেড়েছে, যা দিনটির সর্বোচ্চ দর বৃদ্ধি হিসেবে বিবেচিত হয়েছে।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে আসে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭ দশমিক ৩৫ শতাংশ। তৃতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারদর বৃদ্ধি পায় ৫ দশমিক ৭৫ শতাংশ।

এছাড়া ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে— তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি (৪.৪%), দি ইবনে সিনা (৪.০৮%), ডরিন পাওয়ার (৩.৬১%), দি পেনিনসুলা (২.৯৬%), আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড (২.৮৬%), নাভানা ফার্মাসিউটিক্যালস (২.৬৭%) এবং জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (২.৫৯%)।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা