সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ অবস্থান দখল করেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ডমিনেজ স্টিলের মোট ১৮ কোটি ৬৭ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার হাতবদল হয়। দিনের মোট লেনদেনের পরিমাণে এগিয়ে থেকে কোম্পানিটি ডিএসইর শীর্ষ লেনদেনকারী প্রতিষ্ঠানে পরিণত হয়।
এদিন লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৮ কোটি ৫০ লাখ ৭৭ হাজার টাকা। আর ১৭ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে উঠে আসে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে জায়গা করে নেওয়া অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে— প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, খান ব্রাদার্স, সিটি ইন্স্যুরেন্স পিএলসি, এডিএন টেলিকম লিমিটেড এবং ট্রাস্ট ব্যাংক পিএলসি।