প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

উত্তরায় কাঁচাবাজারে আগুন: নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি কাঁচাবাজারে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পাঁচটি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পরিস্থিতি নজরে রাখা হচ্ছে এবং আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা জন্য কাজ চলছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা