প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে পূবালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৬

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থান দখল করেছে পূবালী ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, দিনটিতে ব্যাংকটির শেয়ারের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে।

লেনদেন তথ্য অনুযায়ী, পূবালী ব্যাংকের শেয়ার দর ৭ দশমিক ২৪ শতাংশ বৃদ্ধি পায়। এদিন কোম্পানিটির শেয়ার মোট ১ হাজার ১২৭ বারে লেনদেন হয়ে ১৮ লাখ ৫৮ হাজার ৯০৭টি শেয়ার হাতবদল হয়। এর বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৭ কোটি ২৫ লাখ টাকা।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটির শেয়ার দর ৬ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। এদিন ৩ হাজার ৮৬ বারে ২৫ লাখ ৪৮ হাজার ২৫টি শেয়ার লেনদেন হয়ে বাজারমূল্য দাঁড়িয়েছে ১১ কোটি ৪ লাখ টাকা।

এছাড়া, তৃতীয় অবস্থানে থাকা সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ৬ দশমিক ৩২ শতাংশ বৃদ্ধি পায়। ফান্ডটির ৩৪৪ বারে মোট ১৫ লাখ ৯ হাজার ৫৯৩টি ইউনিট লেনদেন হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা।

এদিন দর বৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে—ইস্টার্ণ ইন্স্যুরেন্স, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড, মীর আক্তার হোসেন, প্রভাতী ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স। এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর ৩ থেকে ৬ শতাংশের বেশি পর্যন্ত বেড়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা