প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ফতুল্লায় বিদেশি পিস্তল সহ যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জ জেলাধীন ফতুল্লা থানার শাসনগাঁও সিরাজ বেপারী বাড়ির তিন তলার উত্তর-পশ্চিম ফ্ল্যাটের রুমের ভিতর থেকে মাইনুল ইসলাম পাবেল (৩৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।গতরাত আনুমানিক ২:৩০ মিনিটে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এ বিষয়ে, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল মান্নান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা