প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রংপুর বিভাগে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৬

ভৌগোলিক অবস্থানের কারণে দেশের উত্তরাঞ্চলে শীতের প্রভাব তুলনামূলকভাবে বেশি অনুভূত হচ্ছে। আজও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে। এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনাও রয়েছে।

বুধবার সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী এক দিনে সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে রংপুর বিভাগের দু-একটি স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে।

এ ছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়তে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা