প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গোপালগঞ্জে ডা. শফিকুর রহমানের বিশাল পথসভা

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৬

যশোর ও খুলনায় ধারাবাহিক নির্বাচনী প্রচারণা করে সর্বশেষ বাগেরহাটে নির্বাচনসভা সম্পন্ন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

২৭ জানুয়ারি (মঙ্গলবার) বাগেরহাটে নির্বাচনী পথসভা সন্ধ্যা ৭টা নাগাদ শেষ করে ফেরার পথে তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর কলেজ মোড়ে আয়োজিত এক বিশাল পথসভায় অংশগ্রহণ করেন।

রাত ৯টায় মুকসুদপুর কলেজ মোড়ে অনুষ্ঠিত পথসভায় ডা শফিকুর রহমান বক্তব্য দেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান গোপালগঞ্জ–১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল হামিদ সাহেবের হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন।

বক্তব্যে ডা শফিকুর রহমান দেশ ও জাতির চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি উপস্থিত সকলের প্রতি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের জন্য সবাইকে অনুরোধ করেন।

পথসভায় গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর ও শরীয়তপুর—এই চার জেলার নির্বাচনী প্ররোচনা কমিটির সদস্যবৃন্দের সঙ্গে ডক্টর বদর উদ্দিনসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও সভায় অংশগ্রহণ করেন।

পথসভাকে ঘিরে মুকসুদপুর কলেজ মোড় এলাকায় হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত ভিড় জমে যায়। পুরো এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা