প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএনপিতে যোগ দিলেন আ. লীগ সভাপতি

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তে যোগ দিয়েছেন স্থানীয় নেতা। পাররামরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম দম আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে পাররামরামপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি উপস্থিত হন। সভা শেষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন শফিকুল ইসলাম দম।

এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, সদস্য সচিব মো. মাজেদুল ইসলাম বাদল, পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেকে সেলিম মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম সওদাগর, সহসভাপতি শরিফ উদ্দিন আকন্দ, সাধারণ সম্পাদক শফিউল আলম ফর্সা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলামসহ যুবদল ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যোগদান অনুষ্ঠানে শফিকুল ইসলাম দম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে জননন্দিত নেতা এম রশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্বকে শক্তিশালী করতে তিনি সক্রিয়ভাবে কাজ করবেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা