সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৭ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪৯টির শেয়ারদর বেড়েছে, যার মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধির তালিকায় উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
ডিএসই সূত্র জানায়, মঙ্গলবার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ারদর ৩ টাকা ৭০ পয়সা বৃদ্ধি পেয়ে আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। এই বৃদ্ধির মাধ্যমে কোম্পানিটি দিনের শীর্ষ দর বৃদ্ধিকারী প্রতিষ্ঠানে পরিণত হয়।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এডিএন টেলিকম লিমিটেড, যার শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৩৮ শতাংশ।
এছাড়া ডিএসইতে এদিন শীর্ষ দশ দর বৃদ্ধিকারী অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে—রূপালি ব্যাংক, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, নাভানা ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, এপেক্স ট্যানারি লিমিটেড এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।ৃ