প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামায়াত ক্ষমতায় এলে সংখ্যালঘুদের জামাই আদরে রাখা হবে : কৃষ্ণনন্দী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬

খুলনা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কৃষ্ণনন্দী বলেছেন, জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে দেশের হিন্দু সম্প্রদায়ের কাউকে ভারতমুখী হতে হবে না। বরং সবাইকে মর্যাদা ও সম্মানের সঙ্গে এই দেশেই রাখা হবে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ৩টায় খুলনা সার্কিট হাউস মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

কৃষ্ণনন্দী অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দল ভোটের জন্য চাঁদাবাজির অর্থ ব্যবহার করছে। হাট-বাজারে গরু-ছাগল কেনার মতো করে ভোট কেনার চেষ্টা গণতন্ত্রের জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন তিনি।

ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী কখনো টাকা দিয়ে ভোট সংগ্রহ করে না এবং ভোটারদের বিকাশ বা অন্য কোনো মাধ্যমে অর্থ দেওয়ার সংস্কৃতিতে বিশ্বাসী নয়।

খুলনা মহানগর ও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের আমির ডা. শফিকুর রহমান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা