জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া- পীরগাছা) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে এখন স্পষ্টভাবে দুটি পক্ষ তৈরি হয়েছে, এর মধ্যে একটি পক্ষ সংস্কার, বিচার ও দূর্নীতি মুক্ত আজাদীর বাংলাদেশ গড়তে চায়, আর অন্য পক্ষটি তা চায় না। তারা আদিপাত্ব্যবাদ গোলামীর বাংলাদেশ বানাতে চায়। আমাদের এখন সিন্ধান্ত নিতে হবে আমরা আজাদীর পক্ষে না গোলামীর পক্ষে। বাংলাদেশ নিয়ে যদি নতুন করে কোন ষড়যন্ত্র হয় সংসদে গিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর আউয়ালিয়া আলিম মাদ্রাসা(কারবালার)মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আখতার হোসেন আরো বলেন, আজাদির বাংলাদেশের পক্ষে থাকতে হলে ১০ দলীয় জোটের পক্ষে থাকার কোনো বিকল্প নেই।
নিজের নির্বাচনী অঙ্গীকারের কথা তুলে ধরে আখতার হোসেন বলেন, শাপলা কলি মার্কায় আল্লাহ যদি আমাকে সংসদে কবুল করেন, তাহলে শুধু কাউনিয়া-পীরগাছা নয়, গোটা রংপুর অঞ্চলের বৈষম্য নিরসনের জন্য জাতীয় সংসদে জোরালোভাবে কথা বলবো। এ এলাকার রাস্তা ঘাট ব্রীজ কালভার্ট নির্মাণ করা হবে। ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে সাবলন্বী বেকারত্ব দূরীকরণ ও বিদেশে কর্ম সংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি আরো বলেন আমি সনাতন ধর্মাবলম্বী নিরাপত্তার দায়িত্ব নিজের কাঁদে তুলে নেওয়ারও ঘোষণা দেন।
নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন জামাত ইসলামী বাংলাদেশ রংপুর মহানগর শাখার আমীর উপাধাক্ষ্য এটিএম আজম খান,কাউনিয়া উপজেলা জামাত আমীর মাওলানা আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফারুক, জামাত হারাগাছ পৌর শাখার সভাপতি আইনুল হক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি কাউনিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান প্রমূখ।
জনসভায় স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।