প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধারে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য: সুলতান মাহমুদ বাবু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

 

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে ইসলামপুর প্রেসক্লাবের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় আয়োজিত সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

 

মতবিনিময় সভায় সুলতান মাহমুদ বাবু বলেন, দেশ বর্তমানে এক গভীর গণতান্ত্রিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করতে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ইসলামপুরের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। আমি অতীতেও মানুষের পাশে ছিলাম, আগামীতেও থাকব। জনগণের অধিকার আদায়ে বিএনপি আপসহীনভাবে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

 

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহ সভাপতি হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, মহিলা দলের সভাপতি নাহিদা খানম সুলেখাসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা