ফরিদপুরের মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আলফাডাঙ্গাগামী একটি লোকাল বাস খাদে পড়ে। এই দুর্ঘটনায় অন্তত ৭ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনা ঘটে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০:৩০ টার দিকে বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজার সংলগ্ন গ্রামীণ ফোন টাওয়ার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে ছেড়ে আসা এমডি বিল্লাল নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধারকারী হিসেবে এগিয়ে এসে আহত যাত্রীদের পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের প্রাথমিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।
আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ কহিনুর ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।