নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ময়মনসিংহে আয়োজিত জনসভায় অংশ নিতে রাজধানী ঢাকা থেকে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার পর গুলশানের বাসভবন থেকে তার গাড়িবহর যাত্রা শুরু করে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে দুপুর আড়াইটায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান।
তিনি আরও জানান, ময়মনসিংহের কর্মসূচি শেষে ঢাকায় ফেরার পথে তারেক রহমান আরও দুটি স্থানে পথসভা ও সমাবেশে অংশ নেবেন। এর মধ্যে গাজীপুর রাজবাড়ী মাঠে সন্ধ্যা ৬টায় এবং রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে সন্ধ্যা ৭টায় সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।