প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত রয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং দলের সাবেক সচিব ড. খ ম কবিরুল ইসলামসহ মোট চারজন প্রতিনিধি।
অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের পাশাপাশি নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৈঠকে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে