প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে এশিয়া ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০৭টির শেয়ারদর বেড়েছে।

 

ডিএসই সূত্রে জানা গেছে, দর বৃদ্ধির তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির শেয়ারদর ইউনিটপ্রতি ৩ টাকা ৪০ পয়সা বৃদ্ধি পেয়ে শতকরা প্রায় ৯ দশমিক ৯৪ ভাগ বেড়েছে।

 

এদিন দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স। প্রতিষ্ঠানটির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭১ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৭০ শতাংশ।

 

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশের অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে—পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স এবং কনফিডেন্স সিমেন্ট পিএলসি।

 

বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ ও নির্দিষ্ট কিছু খাতে আগ্রহ বৃদ্ধির ফলে সপ্তাহের শুরুতেই শেয়ারবাজারে এ উত্থান দেখা গেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা