প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

রোববার (২৫ জানুয়ারি) কোম্পানিটির মোট শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৩ কোটি ৮৯ লাখ ৭৩ হাজার টাকা, যা এদিনের সর্বোচ্চ লেনদেন। এর মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থান দখল করে প্রতিষ্ঠানটি।

 

এদিন লেনদেনের পরিমাণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৫১ লাখ ১৭ হাজার টাকার। আর ১৩ কোটি ০৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার হাতবদল করে তৃতীয় স্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।

 

ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে—প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, খান ব্রাদার্স, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, প্রগতি ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক এবং এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড।

 

বাজার সংশ্লিষ্টদের মতে, সক্রিয় লেনদেন ও বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধির ফলে সপ্তাহের শুরুতেই শেয়ারবাজারে ইতিবাচক গতি লক্ষ্য করা গেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা