প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জ্বালানি উপদেষ্টার সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক

জ্বালানি উপদেষ্টার সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক swadesh bangla
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

রোববার (১৫ জানুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের জ্বালানি অবকাঠামো শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানির অংশগ্রহণ ও সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে স্থলভাগে জ্বালানি অনুসন্ধান, বিদ্যুৎ গ্রিড উন্নয়ন এবং এলএনজি ও এলপিজি সরবরাহ ব্যবস্থায় মার্কিন প্রযুক্তি ও সমাধানের ভূমিকা তুলে ধরা হয়।

মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের জ্বালানি খাতভিত্তিক উদ্যোগ ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে বাংলাদেশে ঘরোয়া ও বাণিজ্যিক পর্যায়ে পর্যাপ্ত, নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সহায়তা করা হচ্ছে। ভবিষ্যতেও এই সহযোগিতা আরও বিস্তৃত করার আগ্রহের কথা বৈঠকে তুলে ধরা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা