প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

‘বয়কট’ গুঞ্জনের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানের চূড়ান্ত দল ঘোষণা

‘বয়কট’ গুঞ্জনের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের স্বদেশ বাংলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৬

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক টানাপোড়েন ও বয়কট ইস্যু আলোচনায় থাকলেও, নিজেদের প্রস্তুতিতে পিছিয়ে নেই পাকিস্তান। আসন্ন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন সালমান আলী আঘা।

রোববার (২৫ জানুয়ারি) সকালে লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন পিসিবির ডিরেক্টর (হাই পারফরম্যান্স) ও জাতীয় নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ। এ সময় উপস্থিত ছিলেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আঘা এবং হোয়াইট-বল দলের প্রধান কোচ মাইক হেসন।

গ্রুপ ‘এ’-তে থাকা পাকিস্তান তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আগামী ৭ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কলম্বোতে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তারা।

ঘোষিত স্কোয়াডে রয়েছে একাধিক নতুন মুখ। প্রথমবারের মতো আইসিসির কোনো বড় টুর্নামেন্টে সুযোগ পেয়েছেন ফাহিম আশরাফ, খাজা মোহাম্মদ নাফে, মোহাম্মদ সালমান মির্জা, সাহিবজাদা ফারহান ও উসমান তারিক। অধিনায়ক সালমান আঘাও এবারই প্রথম মেগা ইভেন্টে নেতৃত্ব দিচ্ছেন।

অভিজ্ঞতার দিক থেকেও দলটি বেশ ভারসাম্যপূর্ণ। বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান ও ফখর জামানের মতো তারকা ক্রিকেটাররা দলে থাকায় শক্ত ভিত পাচ্ছে পাকিস্তান। পাশাপাশি নাসিম শাহ, সাইম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ ও আবরার আহমেদের বিশ্বকাপ অভিজ্ঞতা দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা মোহাম্মদ নাফে (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), উসমান তারিক

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা