প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রধান নির্বাচন কমিশনার সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

সিইসি যাচ্ছেন কক্সবাজার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৬

আদালতের আদেশ অমান্যের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। শুনানি শেষে তিনি বলেন, গত বছরের ২৭ আগস্ট হাইকোর্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধনসংক্রান্ত আবেদন নিষ্পত্তির জন্য প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়েও সেই আদেশ বাস্তবায়ন হয়নি।

এই প্রেক্ষাপটে আদালতের আদেশ অমান্যের অভিযোগে সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়।

এর আগে ‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে একটি রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন ইউনুছ আলী আকন্দ। আবেদনটি দীর্ঘদিন ঝুলে থাকায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হন বলে জানা গেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা