প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গাজীপুরের  জামায়াত আমিরের জনসভায় জনতার ঢল

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো শফিকুর রহমানের দেশব্যাপী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় গাজীপুর-১ (কালিয়াকৈর, বাসন,কোনাবাড়ী) আসনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 

২৪ জানুয়ারী (শনিবার) আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান উত্তরবঙ্গের সফর থেকে ফেরার পথে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এ পথসভা অনুষ্ঠিত হয়।

 

সংখিপ্ত তাৎক্ষণিক জনসভায় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমনের কথা শুনে মুহুর্তের মধ্যে সমাবেশ স্থল জনসমুদ্রে পরিণত হয়। রাত আটটা থেকে ১২টা পর্যন্ত অধীর আগ্রহে মানুষ অপেক্ষা করতে থাকে।

 

এদিকে  ডা. শফিকুর রহমান উত্তরবঙ্গের সফর থেকে পাবনায় জনসভা করেন এবং সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর কবর জিয়ারত করেন।

 

আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের আসতে আরও দুই ঘন্টা সময় লাগতে পারে বলে অবশেষে রাত ১২টার পরে মোবাইল ফোনের মাধ্যমে সমাবেশে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। দেশ ও জনগণের কাছে দোয়া চান। শাহ বকসির পক্ষে ভোট চান।

জনসভাটি রাত আটায় শুরু হয়ে ১২টার পরে শেষ হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা