প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জাপানের সংসদ ভেঙ্গে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৬

জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাচি দেশটির সংসদ ভেঙে দিয়েছেন। আগামী ৮ ফেব্রুয়ারি জাপানে আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে।

জাপানের সংসদের স্পিকার শুক্রবার (২৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে সংসদ ভেঙে দেওয়ার লেটার পাঠ করেন। ৪৬৫ আসনের সংসদের নিম্নকক্ষের প্রার্থীরা এখন ১২দিন নির্বাচনী প্রচার প্রচারণা চালানোর সুযোগ পাবেন।

তাকাচি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন মাত্র গত বছরের অক্টোবরে। কিন্তু গত সোমবার তিনি জানান, আগাম নির্বাচনের জন্য সংসদ ভেঙে দিতে চান তিনি।

তিন মাস ধরে দায়িত্বে থাকলেও দেশটিতে তার জনপ্রিয়তা প্রায় ৭০ শতাংশ।

সাম্প্রতিক সময়ে জাপানের ক্ষমতাসীনরা সাধারণ মানুষের ব্যাপক সমর্থন হারিয়েছে। নিজের ব্যক্তিগত জনসমর্থন কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী তাকাচি সরকারের সমর্থন পুনরুদ্ধারের চেষ্টা করছেন।

তাকাচির দল ও বর্তমান ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং বিরোধী দল জাপান ইনোভেশন পার্টির (জেআইপি) মধ্যে সংসদের নিম্নকক্ষে আসনের ব্যবধান খুবই কম।

সূত্র: আলজাজিরা

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা