প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

উপদেষ্টা পরিষদের বৈঠকে ১১টি অধ্যাদেশ ও নীতি অনুমোদিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৬

ঢাকার তেজগাঁওয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে মোট ১৩টি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ১১টি এজেন্ডা চূড়ান্ত অনুমোদন পেয়েছে, দুইটি খসড়া পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটির পাশাপাশি ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণার প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

চূড়ান্ত অনুমোদন পাওয়া অধ্যাদেশ ও নীতির মধ্যে রয়েছে: রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আইন (রোহিতকরণ) অধ্যাদেশ, ২০২৬ ,নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ ,বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ ,জুয়া প্রতিরোধ অধ্যাদেশ, ২০২৬ ,ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ ,বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড অধ্যাদেশ, ২০২৬ ,বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট অধ্যাদেশ, ২০২৬

তথ্য অধিকার অধ্যাদেশ, ২০২৬-এর খসড়াও নীতিগত অনুমোদন পেয়েছে। এছাড়া বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স চুক্তি (এমএলএ) এবং বাংলাদেশ-জাপান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষরের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এছাড়া জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা, ২০২৬-এর অনুমোদনও দেওয়া হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে শিক্ষা, অর্থনীতি, আইনি ব্যবস্থা ও নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা