সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমার তালিকায় সর্বোচ্চ অবস্থানে রয়েছে মাইডাস ফাইন্যান্স পিএলসি।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন প্রতিষ্ঠানটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ পয়সা বা প্রায় ৫ দশমিক ৬৬ শতাংশ হ্রাস পেয়েছে। এর ফলে দিনশেষে দরপতনের তালিকায় প্রথম স্থানে উঠে আসে কোম্পানিটি।
দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৫ দশমিক ০৫ শতাংশ। একই তালিকায় তৃতীয় স্থানে থাকা উত্তরা ফাইন্যান্সের শেয়ারদর ৪ শতাংশ হ্রাস পেয়েছে।
এছাড়া বৃহস্পতিবার ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে শাইনপুকুর সিরামিক্স, ফার্স্ট ফাইন্যান্স, এপেক্স ট্যানারি, ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স, আল-হাজ্ব টেক্সটাইল এবং ওআইমেক্ম ইলেকট্রোডস লিমিটেড।