প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে এশিয়া ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ১০ পয়সা বেড়ে প্রায় ৯ দশমিক ৯৭ শতাংশ বৃদ্ধি পায়। এই উল্লম্ফনের মাধ্যমে দিনশেষে দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থানে অবস্থান নেয় প্রতিষ্ঠানটি।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ। একই তালিকায় তৃতীয় অবস্থানে থাকা সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ০৪ শতাংশ।

এছাড়া বৃহস্পতিবার ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, নর্দান ইসলামি ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, পিপলস ইন্স্যুরেন্স পিএলসি এবং রহিম টেক্সটাইল মিলস্‌ পিএলসি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা