প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেনের তালিকায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন কোম্পানিটির মোট ২৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এর মাধ্যমে দিনের লেনদেনের শীর্ষ অবস্থান দখল করে প্রতিষ্ঠানটি।

লেনদেনের পরিমাণের ভিত্তিতে দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে প্রায় ১২ কোটি ৯১ লাখ টাকা। একই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ডমিনেজ স্টিল, যার শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ১২ কোটি ৮ লাখ টাকা।

এছাড়া বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে ফাইন ফুডস, আনোয়ার গ্যালভানাইজিং, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সামিট অ্যালায়েন্স, একমি পেস্টিসাইডস লিমিটেড এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা