প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রার্থিতা ফিরে পেতে শেষ ভরসা: আপিল বিভাগে যাচ্ছেন হাসনাতের প্রতিদ্বন্দ্বী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা-৪ আসনে মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যেতে আপিল বিভাগে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। হাইকোর্টে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে বৃহস্পতিবার আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন।

এর আগে বুধবার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট। ফলে আসন্ন নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

হাইকোর্টের আদেশের পর কুমিল্লা-৪ আসনের অপর প্রার্থী হাসনাত আব্দুল্লাহর আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু বলেন, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপন করে আদালতকে বিভ্রান্ত করেছেন। আদালত তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন। ফলে এই পর্যায়ে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পাচ্ছেন না। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার আইনি সুযোগ রয়েছে।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা