প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচন ঘিরে সিলেটে বিএনপির সমাবেশে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা আলিয়া মাদরাসা মাঠে এসে সমবেত হচ্ছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই সিলেট মহানগরসহ সুনামগঞ্জের একাধিক থানা এলাকা এবং আশপাশের অঞ্চল থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করেন। মিছিলগুলোতে ধানের শীষের সমর্থনে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মাঠে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

অন্যদিকে, কর্মসূচিকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলিয়া মাদরাসা মাঠ ও এর আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) সাইফুল ইসলাম জানান, কর্মসূচিকে কেন্দ্র করে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা