প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাসনাত আবদুল্লাহর আসনে প্রার্থী দিলো বিএনপি জোট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে রাজনৈতিক সমীকরণে এসেছে পরিবর্তন। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন নির্বাচন কমিশন বাতিল করার পাশাপাশি হাইকোর্টেও তার রিট আবেদন খারিজ হওয়ায় দলটির কোনো প্রার্থী আর এ আসনে থাকছেন না।

 

এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের পক্ষে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন কুমিল্লা-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিষয়টি বুধবার (২১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি-জোট প্রার্থী নুরুল হক নুর।

 

নিজের পোস্টে তিনি জানান, বিএনপির দলীয় প্রার্থী না থাকায় জোটগত সিদ্ধান্ত অনুযায়ী দেবিদ্বার আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনই বিএনপি জোটের প্রতিনিধিত্ব করবেন। তবে তিনি বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে নয়, গণঅধিকার পরিষদের প্রতীক ‘ট্রাক’ নিয়ে নির্বাচনে অংশ নেবেন।

 

এদিকে, একই আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ফলে কুমিল্লা-৪ আসনে জোটভিত্তিক ও বিরোধী রাজনীতির সমীকরণে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা