প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে ড্যাফোডিল কম্পিউটার্স

ড্যাফোডিল কম্পিউটার্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৬

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২১ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারদর বৃদ্ধির তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি।

ডিএসই সূত্রে জানা যায়, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ১০ পয়সা বেড়ে ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে। ফলে দিনের দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থানে অবস্থান নেয় প্রতিষ্ঠানটি।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। প্রতিষ্ঠানটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ। আর তৃতীয় সর্বোচ্চ দর বৃদ্ধির রেকর্ড করে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, যার শেয়ারদর বেড়েছে ৭ দশমিক ২২ শতাংশ।

এ ছাড়া ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রহিমা ফুড, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, এপেক্স ট্যানারি, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং গ্রামীণ ওয়ান: স্কিম টু।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা