সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২১ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের দিক থেকে শীর্ষ অবস্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন কোম্পানিটির মোট শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ২৭ কোটি ৬৫ লাখ টাকা। সর্বাধিক লেনদেন হওয়ায় দিনশেষে তালিকার শীর্ষস্থান দখল করে প্রতিষ্ঠানটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে প্রায় ১৬ কোটি ৩৮ লাখ টাকা। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হওয়া কোম্পানি ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, যার লেনদেনের পরিমাণ ছিল ১৩ কোটি ৬৫ লাখ টাকা।
এ ছাড়া ডিএসইর লেনদেনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, খান ব্রাদার্স এবং সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।