প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গণভোট নিয়ে অবস্থান জানাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৬

বিএনপি জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে তারা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকবে।

বুধবার রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচনী মুখপাত্র ড. মাহাদী আমীন বলেন, “আমাদের সংসদ সদস্য প্রার্থীরা যখন ঢাকায় এসেছিলেন, তখন তাদের জানিয়েছি, নির্বাচনী প্রচারণার সময় গণভোটে আমরা হ্যাঁ-এর পক্ষে অবস্থান নেব।”

তিনি আরও উল্লেখ করেন, বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবে গণভোটের মৌলিক নীতিগুলো অন্তর্ভুক্ত, তাই দলের সমগ্র অবস্থান ‘হ্যাঁ’ ভোটে। ড. মাহাদী আমীন বলেন, “নোট অব ডিসেন্ট থাকবে, কিন্তু এগুলো নিয়ে সংসদে আলাপ-আলোচনা হবে।”

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা