প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ৩০০ আসনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, পাবনা-১ ও পাবনা-২ আসনের জটিলতা সমাধান হওয়ায় সব ৩০০ আসনেই নির্বাচন হবে।
প্রেসসচিব আরও জানান, বুধবার মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপা শুরু হবে।
এদিকে, বুধবার অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।