প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাংলাদেশ চলচ্চিত্রের প্রখ্যাত নায়ক জাভেদ আর নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক জাভেদ আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকা এই অভিনেতা বুধবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে উত্তরার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী।

জাভেদ ভাই ক্যান্সারসহ বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তাকে হাসপাতাল থেকে বাসায় আনা হয়েছিল।

জাভেদের আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। তিনি ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত উর্দু ছবি ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে অভিষেক করেন। পরবর্তী সময়ে শতাধিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে ‘নিশান’ সবচেয়ে বেশি পরিচিতি দিয়েছে। এছাড়া তিনি একজন দক্ষ নৃত্য পরিচালক হিসেবেও সমাদৃত ছিলেন।

জাভেদ ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্মগ্রহণ করেন এবং পরে পরিবারসহ পাঞ্জাবে স্থানান্তরিত হন। ১৯৮৪ সালে তিনি চিত্রনায়িকা ডলি চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা