নির্বাচনের পূর্ব মুহূর্তে জামায়াতের জোট থেকে নিজেদের আলাদা করার সাহসী সিদ্ধান্তের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইকে হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
২০ জানুয়ারি প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, “মওদুদীবাদী জামায়াতকে বাদ দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে রাজনৈতিক পথচলা শুরু করেছে। ইসলামী রাজনীতিতে হকপন্থিদের একক পথচলা অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং এটি আগামীতে ভালো অবস্থা তৈরি করবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও উল্লেখ করেন, জামায়াতের সঙ্গে থাকার কারণে দেশের ইসলামপন্থা বড় ক্ষতির মুখে পড়তে পারত। ইসলামী আন্দোলনের একক সিদ্ধান্ত সেই ক্ষতির পথ অনেকটাই বন্ধ করবে। হেফাজত বরাবরই নির্বাচনে কোনো দলের পক্ষে অবস্থান নেবে না। তিনি আহবান করেন, জনগণ নিরেট ইসলামপন্থাকে সমর্থন করুন এবং মওদুদীবাদী ভ্রান্ত আকিদার দিকে না যান।