প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ফুটবল প্রতীক পেলেন ডা. তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন ডা. তাসনিম জারা। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতীক গ্রহণ করেন।

প্রতীক পাওয়ার পর প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, সাম্প্রতিক সময়ে খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার ভোটারদের সঙ্গে কথা বলতে গিয়ে সবচেয়ে বেশি যে প্রশ্নটি শুনেছেন, তা হলো ব্যালটে কোন প্রতীকে তাকে খুঁজে পাওয়া যাবে। আজ সেই প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া গেছে বলে তিনি জানান।

তিনি বলেন, ফুটবল প্রতীকেই তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং আগামীকাল থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীল রাজনীতির ভিত্তিতে তার নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বিষয়টি নিশ্চিত করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. তাসনিম জারা লেখেন, “সব বাধা পেরিয়ে ফুটবল প্রতীক নিয়েই আমরা নির্বাচনে যাচ্ছি।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা