প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন পেলেন ধানের শীষ প্রতীক

swadesh bangla ইশরাক হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৬

ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ধানের শীষ প্রতীক পেয়েছেন। আজ (বুধবার) সকালে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ইশরাক হোসেনের পক্ষে তাঁর চাচাতো ভাই মাশরুর হোসেন আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীকের চিঠি সংগ্রহ করেন।

প্রতীক সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাশরুর হোসেন। তিনি বলেন, “আমি বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা-৬ আসনের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের চাচাতো ভাই হিসেবে ধানের শীষ প্রতীকটি গ্রহণ করেছি। ইশরাক হোসেনের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাই। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা বিজয়ী হয়ে ঢাকা-৬ আসন ইশরাক হোসেনকে উপহার দেব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমাদের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন একজন অত্যন্ত জনপ্রিয় নেতা। মাঠপর্যায়ে খোঁজ নিলে দেখা যাবে, নিরপেক্ষভাবে তাঁর কোনো বিকল্প নেই। তিনি দীর্ঘদিন ধরে সমাজকল্যাণমূলক কাজে যুক্ত থেকে মানুষের মন জয় করে নিয়েছেন। ঢাকা-৬ আসনে তিনি সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী।”

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা