ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু দলীয় সিদ্ধান্তে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য জানান।
ডা. মাহমুদা মিতু লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি মনোনয়ন প্রত্যাহার করেছি। আমার জীবনের প্রথম ভোট ইনশাআল্লাহ দাঁড়িপাল্লায় হবে। যারা আমাকে ভালোবাসেন এবং পাশে থাকতে চেয়েছেন, তাদের আমি আমার ভাই ফয়জুল হক ভাইয়ের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।’
তিনি আরও জানান, ‘আমি ইনশাআল্লাহ গণভোটে ‘হ্যাঁ’ এবং দাঁড়িপাল্লার প্রচারণায় ঝালকাঠি-১ আসনে থাকব। যারা আমার সাথে প্রচারণায় থাকতে চেয়েছিলেন বা আমাকে সহযোগিতা করতে চেয়েছিলেন, তাদের জন্য সুযোগ এখনও খোলা। আমি পুরো সময় মাঠে থাকব এবং ঝালকাঠি-১ আসনের গণমানুষের ভোট দাঁড়িপাল্লার পক্ষে যাবে বলে আশা করি।’
এই পদক্ষেপের মাধ্যমে ডা. মাহমুদা মিতু দলের নীতি অনুসারে জোটের সিদ্ধান্ত মেনে চলেছেন এবং আসনটিতে জামায়াত জোটের প্রার্থীর প্রচারণায় সমর্থন দেবেন।