ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২০ জানুয়ারি) লেনদেন হওয়া ৩৮৮টি তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে ২১০টির শেয়ারমূল্য বেড়েছে। দর বৃদ্ধির তালিকায় সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি।
ডিএসই সূত্রে জানা যায়, এদিন ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি পায়। এর মাধ্যমে কোম্পানিটি দিনশেষে দর বৃদ্ধির তালিকার শীর্ষে অবস্থান করে।
দ্বিতীয় অবস্থানে থাকা শাইনপুকুর সিরামিক্সের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৫২ শতাংশ। আর এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান প্রায় ৮ দশমিক ১১ শতাংশ দর বৃদ্ধির মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এশিয়াটিক ল্যাব, জনতা ইন্স্যুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ অটোকারস এবং এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি।