প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে শীর্ষ অবস্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দিনভর লেনদেনে কোম্পানিটির মোট শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ২৬ কোটি ১৫ লাখ টাকার বেশি। এর মাধ্যমে লেনদেনের তালিকায় প্রথম স্থানে অবস্থান নেয় ওরিয়ন ইনফিউশন।

একই দিনে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি প্রায় ২০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে থাকে। আর প্রায় ১৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় অবস্থানে রয়েছে খান ব্রাদার্স।

এ ছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সিটি ব্যাংক, এশিয়াটিক ল্যাব, বেক্সিমকো ফার্মা, লাভেলো আইসক্রিম, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা