সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে তিনি উপস্থিত হন। এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
স্থানীয় কড়ালইবাসীর উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।