প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সোনারগাঁও থেকে কসটিপ মুড়ানো যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জ সোনারগাঁও থেকে কসটিপ মুড়ানো এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। (২০ জানুয়ারি) মঙ্গলবার সকাল ১০ টার দিকে কসটিপ মোড়ানো মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, মঙ্গলবার ভোরে খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা উপজেলার মুছারচর এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে।

নিহত সোহেল উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।

নিহত সোহেলের স্ত্রী রাজিয়া আক্তার জানায়, গতকাল সোমবার দুপুরে সোহেল অটোগাড়ী নিয়ে বাড়ী থেকে বের হওয়ার পর রাত ৮ টার পর কল দিয়ে তাকে আর ফোনে পাওয়া যায়নি। সকালে খবর পেলাম তার মরদেহ পাওয়া গেছে মুছারচর উত্তর পাড়া রাস্তার ঢালে।

এবিষয়ে, সোনারগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল্লাহ জানান, অটোচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপালে প্রেরন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা