প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামালপুর–৩ আসনের এবি পার্টির এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়ার জামায়াতে যোগদান

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬

জামালপুর–৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনের আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

আজ সোমবার ১৯ জানুয়ারি সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। অনুষ্ঠানে উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরহাদ হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সাদিউর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমির শাহীন আক্তার পিটার খান, কর্মপরিষদ সদস্য আব্দুল আজিজ জামালী, মাওলানা জাকারিয়া, উপজেলা বায়তুল মাল সম্পাদক রহমতুল্লাহ, পৌর জামায়াতের আমির আতিকুর রহমান সেলিম, পৌর সেক্রেটারি শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রমজান আলীসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
যোগদান অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার লিপসন মিয়া বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং ইসলামী আদর্শের রাজনীতির প্রতি আস্থা থেকেই তিনি জামায়াতে ইসলামীতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন ও মানুষের অধিকার আদায়ে জামায়াতে ইসলামী কার্যকর ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার লিপসন মিয়ার যোগদানে সংগঠন আরও শক্তিশালী হবে এবং জামালপুর–৩ আসনে রাজনৈতিক কর্মকাণ্ড ও গণসংযোগে নতুন গতি আসবে।

এ বিষয়ে এবি পার্টির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা