সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৯ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশগ্রহণকারী কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি’র শেয়ারে।
ডিএসই সূত্র জানায়, এদিন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রায় ১৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়, যার ফলে প্রতিষ্ঠানটি দিনের লেনদেনের তালিকায় শীর্ষ অবস্থান দখল করে নেয়।
লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল প্রাইম ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির শেয়ারে লেনদেন হয়েছে প্রায় ১৮ কোটি ৮৭ লাখ টাকার বেশি। আর প্রায় ১৫ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক পিএলসি।
এদিন ডিএসইর লেনদেনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে— ব্র্যাক ব্যাংক পিএলসি, ওরিয়ন ইনফিউশন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, খান ব্রাদার্স, আনোয়ার গ্যালভানাইজিং, এশিয়াটিক ল্যাবরেটরিজ, শাহজিবাজার পাওয়ার কোম্পানি এবং তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।